২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিজয়' উদযাপন করছে ব্রেগা শহরের বিদ্রোহীরা

গাদ্দাফির অনুগত বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেলবন্দর ব্রেগা শহরটির নিয়ন্ত্রণ নিতে গেলে তা প্রতিরোধ করে দিয়েছে বিদ্রোহীরা। ব্রেগায় নিজেদের এই 'বিজয়' উদযাপন করছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাদ্দাফির অনুগত বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেলবন্দর ব্রেগা শহরটির নিয়ন্ত্রণ নিতে গেলে তা প্রতিরোধ করে দিয়েছে বিদ্রোহীরা। ব্রেগায় নিজেদের এই 'বিজয়' উদযাপন করছে বিদ্রোহীরা। বিবিসির বৃহস্পতিবার জানায়, বেগ্রা এখন বিজয়ের আনন্দে ভাসছে। উৎফুল্ল মানুষে ভরে গেছে শহরটি। তারা শূন্যে গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করছে। এরআগে পর্যাপ্ত অস্ত্রে সজ্জিত গাদ্দাফি বাহিনী ব্রেগার নিয়ন্ত্রণ নিতে গেলে বিদ্রোহী বাহিনীর সাথে জোর লড়াই শুরু হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রথমে শোনা যায় গাদ্দাফির বাহিনী শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তারা পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে, নেদারল্যান্ডস নিশ্চিত করেছে, তাদের তিন মেরিন সেনাকে গাদ্দাফি অনুগত বাহিনী আটক করেছে। ওই সেনারা লিবিয়ার সার্টে শহর থেকে ইউরোপীয় দুই নাগরিককে সরিয়ে আনার ব্যাপারে কাজ করছিল। ইতোপূর্বে লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি হুঁশিয়ার করে দিয়েছিলেন, "শেষ নারী-পুরুষ থাকা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।" বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে গাদ্দাফি বলেন, পশ্চিমা শক্তি প্রয়োগ করলে হাজার হাজার লিবীয় নাগরিক মারা পড়বে। তিনি আরো বলেন লিবিয়ার ক্ষমতায় যে রয়েছে জনগণ পশ্চিমা বিশ্ব তা বুঝতে পারেনি। জনগণ ছাড়া অন্যকেউ লিবিয়া শাসন করছে বলে যারা সন্দেহ করে আমি তাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিতে চাই। গাদ্দাফির অনড় অবস্থানের মুখে দুর্ভোগের শিকার হচ্ছে বহুসংখ্যক মানুষ। লিবিয়া এবং তিউনিসিয়া সীমান্তে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। পরিস্থিতির আরো অবনতিতে লিবিয়ায় বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১৪৪৬ ঘ.