২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় বৈধতা পেল উদারপন্থী ইসলামি গোষ্ঠী

তিউনিসিয়ার ইসলামি গোষ্ঠী এনাহ্দাকে বৈধতা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক প্রেসিডেন্ট বেন আলি ক্ষমতায় থাকাকালীন উদারপন্থী ইসলামি এই গোষ্ঠীকে নিষিদ্ধ করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়ার ইসলামি গোষ্ঠী এনাহ্দাকে বৈধতা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক প্রেসিডেন্ট বেন আলি ক্ষমতায় থাকাকালীন উদারপন্থী ইসলামি এই গোষ্ঠীকে নিষিদ্ধ করেছিলেন। বিবিসি বুধবার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এনাহ্দা এখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে। জানা গেছে, তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকার থেকে দুই জনেরও বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন। এরফলে চলতি সপ্তাহে পাঁচজন মন্ত্রী সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন। এদিকে, সাবেক প্রেসিডেন্ট বেন আলির বিরুদ্ধে আন্দোলনের সময় নিহতদের ব্যাপারে মন্ত্রীদের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি। ওই আন্দোলন-বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২২ ঘ.