২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের হুমকি ঠেলে যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার মহড়া শুরু

উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে সোমবার বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

কোরিয়া, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে সোমবার বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ মহড়া আত্মরক্ষামূলক বলে দাবি করেছে তারা। কিন্তু উত্তর কোরিয়ার সামরিক হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এ মহড়া বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। মিশর ও লিবিয়ার নেতাদের বিরুদ্ধে গণবিক্ষোভ সম্পর্কিত প্রচারপত্র উত্তর কোরিয়ায় ফেলার জবাবে দক্ষিণ কোরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সিউল উত্তর কোরিয়া বিরোধী এ প্রচার চালাতে থাকলে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় গুলিবর্ষণের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। কিন্তু এ হুমকি অগ্রাহ্য করেছে দক্ষিণ কোরিয়া। সামরিক মহড়া আত্মরক্ষামূলক উল্লেখ করে তারা জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো রকম হামলার ক্ষেত্রে সিউল ও তাদের মিত্র ওয়াশিংটনের সেনাদের সর্বাত্মক প্রস্তুতির পরীক্ষা হিসাবেই পুরোদমে এ মহড়া চলবে। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এ মহড়া বার্ষিক সামরিক মহড়া। উত্তর কোরিয়া নারাজ থাকার কারণে আমরা তা বন্ধ করতে পারি না। মহড়া চলবে ১০ মার্চের পর পর্যন্ত। এতে অংশ নিচ্ছে হাজার হাজার দক্ষিণ কোরীয় সেনার সঙ্গে আরো ২৩০০ মার্কিন সেনা। এতে প্রাধান্য পাবে সঙ্কট মোকাবেলার প্রস্তুতি এবং কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। তাছাড়া, এপ্রিল মাস জুড়ে চলবে মাঠ পর্যায়ে বড় ধরনের প্রশিক্ষণ মহড়া। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.