২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে সেরা নাতালি, কলিন, 'দ্য কিংস স্পিচ'

সেরা চলচ্চিত্র হিসেবে ২০১১ সালে অস্কার পুরস্কার জয় করেছে দ্য কিংস স্পিচ। সেরা অভিনেত্রী হয়েছেন নাতালি পোর্তমান, সেরা অভিনেতা কলিন ফার্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 04:04 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

লসঅ্যাঞ্জেলস, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেরা চলচ্চিত্র হিসেবে ২০১১ সালে অস্কার পুরস্কার জয় করেছে দ্য কিংস স্পিচ। সেরা অভিনেত্রী হয়েছেন নাতালি পোর্তমান, সেরা অভিনেতা কলিন ফার্থ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কোডাক থিয়েটার মঞ্চে বাংলাদেশ সময় সকাল ৮টার পর ৮৩তম এ অস্কার পুরস্কার অনুষ্ঠান শুরু হয়। সেরা চলচিত্রের নাম ঘোষণা করেন খ্যাতনামা চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ। নাতালি 'ব্ল্যাক সোয়ান' চলচ্চিত্রে একজন বেলে নর্তকি কিভাবে ধিরে ধিরে নারীত্বকে বুঝতে পারে এমন ভুমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী হন। পুরস্কার হাতে নিয়ে কান্নাবিজড়িত কণ্ঠে নাতালি তার পরিবার, সহ অভিনয়শিল্পি এবং ছবির পরিচালক ডারেন এ্যারোনোফস্কিকে ধন্যবাদ জানান। দ্য কিংস চলচ্চিত্রে কলিন র্ফাথ ব্রিটিশ রাজা জর্জ সিক্সয়ের ভূমিকায় ছিলেন। এ একজন রাজা দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে কিভাবে তোতলামো দূর করেন তা ফুটিয়ে তোলেন কলিন। পুরস্কার পেয়ে তিনি বলেন, "আমার মনে হচ্ছে আমি ক্যারিয়ারের উঁচু শিখরে পৌছে গেছি।" সেরা অভিনেতা-অভিনেত্রীর নাম ঘোষণার আগে সহ-অভিনেতা ও অভিনেত্রীসহ কয়েকটি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। এবার সেরা সহঅভিনেতা-অভিনেত্রী হয়েছেন, 'দ্য ফাইটার' চলচিত্রে অনবদ্য অভিনয়ের জন্য মেলিসা লিও এবং ক্রিশ্চিয়ান বেল। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন ডেনিশ চলচ্চিত্র 'ইন বেটার ওর্য়াল্ড'। শ্রেষ্ঠ চিত্রনাট্য নির্মাতা হয়েছেন দ্য কিংস ছবির লেখক ডেভিড সেইডলার এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছেন 'দ্য সোসাল নেটওয়ার্ক'র জন্য অ্যরোন সর্কিন । সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র নির্বাচিত হয়েছে 'টয় স্টোরি থ্রি'। ছবিটির 'উই বিলং টুগেদার' গানটি সেরা মৌলিক গানের বিভাগেও পুরস্কার পায়। বর্তমান সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি নিয়ে 'ইন সাইড জব' চলচ্চিত্রটি সেরা ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পায়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ফ্রাঙ্ক এবং হাতওয়ে। পুরো সময় তারা হাসি মজায় দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে লাল গালিচায় খ্যাতনামা শিল্পিদের ঝলমলে বৈচিত্রময় পোশাকে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/পিডি/১৬৫৬ ঘ.