২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সংকট: দ্রুত সমাধান চান ওবামা

অবিলম্বে লিবিয়া সংকটের সমাধান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই এ ব্যাপারে তাৎক্ষণিক কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবিলম্বে লিবিয়া সংকটের সমাধান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই এ ব্যাপারে তাৎক্ষণিক কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছেন তিনি। লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক মহরে ঐকমত্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন ওবামা। লিবিয়ায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দুই সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা লিবিয়া সংকট নিরসনে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সঙ্গে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট ওবামা বলেছেন, লিবিয়ার জনতার ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংকট নিরসনে আন্তর্জাতিক স