আবিদজান, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো ও তার বিরোধী আলাসানে ওয়াত্তারার সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ এবং পাল্টাপাল্টি বোমাবর্ষণে রণক্ষেত্র হয়ে উঠেছে দেশটির রাজধানী আবিদজান।
মঙ্গলবার আবিদজানের একটি অংশ থেকে বাগবোর সমর্থকদের উচ্ছেদ করে বিরোধীরা। বুধবার পাল্টা আক্রমণে ওই এলাকা দখলে নিতে আক্রমণ চালায় বাগবো সমর্থকরা।
আবিদজানের উপশহর আবোবো এলাকার এক বাসিন্দা বলেন, প্রায় চার ঘণ্টা ধরে প্রচণ্ড গোলাগুলির পরে সংঘর্ষ থামে।
বাগবোর সমর্থকরা আরো তিনজন নিহত হওয়ার কথা জানায়। তবে এর পরিপ্রেক্ষিতে ওয়াত্তারার সমর্থকরা এখনো কোনো বক্তব্য দেয়নি।
মঙ্গলবার অতর্কিত হামলায় বাগবোর ১৫ জন সমর্থক নিহত হয়।
গত বছরের নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পর থেকে বাগবো ও তার প্রতিপক্ষ ওয়াত্তারার সমর্থকদের মধ্যে সংঘাত লেগেই আছে। ওই নির্বাচনে দেশটির নির্বাচন কমিশন ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে। আন্তর্জাতিক স
bdnews24