২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে খাদ্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ভারতে খাদ্যমূল্য বৃদ্ধি ও বেকার সমস্যার প্রতিবাদে বুধবার নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে অন্তত এক লাখ মানুষ। দুর্নীতি কেলেঙ্কারিতে চাপের মুখে থাকা সরকার এ বিক্ষোভে নতুন করে আরো চাপে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে খাদ্যমূল্য বৃদ্ধি ও বেকার সমস্যার প্রতিবাদে বুধবার নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে অন্তত এক লাখ মানুষ। দুর্নীতি কেলেঙ্কারিতে চাপের মুখে থাকা সরকার এ বিক্ষোভে নতুন করে আরো চাপে পড়েছে। কয়েক বছরের মধ্যে ভারতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। শীর্ষস্থানীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে যোগ দিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি সংশ্লিষ্ট একটি ট্রেড ইউনিয়নের সদস্যরাও। এতে করে খাদ্যমূল্যস্ফীতি নিয়ে দলের মধ্যেই অসন্তোষের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। উড়িষ্যা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা এক বিক্ষোভকারী বলেন, "সংসদে আমাদের দাবির প্রতিধ্বনি তুলতেই আমরা এখানে এসেছি। তারা দেখুক সাধারণ মানুষ কি কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।" গত ডিসেম্বরে ভারতে খাদ্যমূল্যস্ফীতি ছিলো ১৮ শতাংশের কিছু বেশি। গত বছরের অধিকাংশ সময়েই খাদ্যমূল্য চড়া থাকায় গরীব মানুষরা দুর্ভোগের শিকার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মুদ্রাস্ফীতিকে দেশের প্রবৃদ্ধির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৬ ঘ.