দুবাই, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সৌদি আরবে ফেইসবুকে বিক্ষোভের ডাকে সাড়া দিয়েছে শ' শ' মানুষ। 'ক্ষোভের দিন' নাম দিয়ে আগামী ১১ মার্চ জনগণকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচিত শাসক, আরো বেশি নারী স্বাধীনতা এবং রাজবন্দিদের মুক্তির দাবি নিয়ে ওইদিন রাস্তায় বিপ্লবের আহ্বান জানানো হয় ফেইসবুকের পাতায়। এতেই মিলেছে অভাবনীয় সাড়া।
বুধবার সকালের মধ্যে এ ডাকে সাড়া দিয়েছে ৪৬০ জনেরও বেশি মানুষ। তবে দেশের ভেতর থেকে কতজন এ 'বিক্ষোভের দিন' কে সমর্থন জানিয়েছে তা যাচাই করা যায়নি।
বিভিন্ন দাবিদাওয়ার মধ্যে আছে, সুরা কাউন্সিলের শাসক এবং সদস্যরা নির্বাচিত হওয়া, বিচারবিভাগের স্বাধীনতা, রাজবন্দিদের মুক্তি, বাক স্বাধীনতা, নূন্যতম মজুরি ১০ হাজার রিয়াল করা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দূর করাসহ আরো নানা দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ ঘ.
bdnews24