২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি যুদ্ধজাহাজের সুয়েজ পাড়ির নিন্দায় ইসরায়েল

ইরানের নৌ বাহিনীর দুটি জাহাজ মঙ্গলবার সুয়েজ ক্যানেল পাড়ি দিয়েছে। ভূমধ্যসাগর হয়ে সিরিয়ায় যাচ্ছে জাহাজ দুটি। ইসরায়েল এ পদক্ষেপকে উস্কানি বলে নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ইসমাইলিয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইরানের নৌ বাহিনীর দুটি জাহাজ মঙ্গলবার সুয়েজ ক্যানেল পাড়ি দিয়েছে। ভূমধ্যসাগর হয়ে সিরিয়ায় যাচ্ছে জাহাজ দুটি। ইসরায়েল এ পদক্ষেপকে উস্কানি বলে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার ভোর ৫ টা ৪৫ মিনিটে খালটিতে প্রবেশ করে জাহাজ দুটি। ফিরবে ৩ মার্চে। সুয়েজ ক্যানেল কর্তৃপক্ষের একটি সূত্র একথা জানিয়েছে। সুয়েজ ক্যানেল মিশরের মধ্য দিয়ে গেছে। খালটির উত্তরাঞ্চলীয় প্রবেশপথ 'পোর্ট সাইদ' এর অবস্থান ইসরায়েল থেকে প্রায় ১শ কিলোমিটার দূরে। এ খাল পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জাহাজ চলাচল করে। কিন্তু ইরানি যুদ্ধজাহাজ দুটির গন্তব্য সিরিয়া। সেখানে যেতে হলে জাহাজদুটিকে ইসরায়েলি উপকূল হয়ে যেতে হবে। ১৯৭৯ সালের পর ইরানের নৌ বাহিনীর জাহাজ এই প্রথম এ খাল পাড়ি দিলো। মধ্যপ্রাচ্যে বিক্ষোভউত্তাল পরিস্থিতির মধ্যে ইরানের এ পদক্ষেপকে উস্কানি বলেই মনে করছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ২ টেলিভিশনে দেশটির উপপ্রধানমন্ত্রী মোসে ইয়ালুন ইরানের এ পদক্ষেপের নিন্দা জানান। জাহাজ দুটির গতিবিধি লক্ষ্য রাখার কথা ইসরায়েল আগেই জানিয়েছে। বুধবার ওয়াশিংটনও জাহাজ দুটির গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে বলে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৪ঘ.