ক্যালহেইম, জার্মানি, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিএইচডি গবেষণাপত্রে অন্যের কাজ থেকে নকলের অভিযোগ ওঠায় সোমবার এ উপাধি ত্যাগের ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী কার্ল- টেওডোর সু গুটেনব্যার্গ।
জার্মানির কয়েকটি দৈনিক গুটেনবার্গের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, নিজের পিএইচডি গবেষণাপত্রের বেশ কিছু অংশ তিনি নকল করেছেন, কিন্তু সূত্রের নাম সঠিকভাবে উল্লেখ করেননি। ২০০৬ সালে এ গবেষণা পত্রটি তৈরি করে জমা দেন তিনি।
নিজের গবেষণাপত্রের ভুলের জন্য ক্ষমা চাইলেও এর কোনো অংশ চুরি করেননি বলে দাবি করেছেন গুটেনবার্গ।
তিনি বলেন, "আমি কিছু ভুল করেছি, কিন্তু আমি উদ্দেশ্যমূলকভাবে এগুলো করিনি। উপাধিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক।"
গুটেনব্যার্গ চ্যান্সেলর মার্কেলের ক্রিসটিয়ান ডেমোক্র্যাটস দলের সহযোগী সংগঠন বাভারিয়ান সিস্টার পার্টির (সিএসইউ) সদস্য।
তিনি ডক্টরেট ডিক্রি ছেড়ে দিলেও পদত্যাগ করবেন না জানিয়েছেন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং সিএসইউ নেতা হোর্স্ট সিহফারও তাকে সমর্থন দিয়েছেন।
চ্যান্সেলর মার্কেল বলেন, আমি তাকে তার পিএইচডি'র জন্য মনোনীত করিনি। তিনি চমৎকারভাবে তার দায়িত্ব এবং দপ্তর সামলিয়েছেন।
৩৯ বছর বয়স্ক গুটেনবার্গ জার্মানির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। তার চার শতাধিক পৃষ্ঠার পিএইচডি গবেষণা পত্রের অন্তত ৫০ পৃষ্ঠা তিনি কমপক্ষে ১৯ জন লেখকের বিভিন্ন লেখা থেকে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে বৈরুতের আদালত একটি অপরাধ তদন্ত পরিচালনা করছে এবং তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি পেয়েছেন তারা গুটেনব্যার্গকে এ ব্যাপারে তার বক্তব্য জানানোর জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭০৬ ঘ.
bdnews24