২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিক্ষোভে সহিংসতায় নিহত ২ শতাধিক

লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইশ' জনের বেশি মানুষ নিহত হয়েছে। রোববারও বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইশ' জনের বেশি মানুষ নিহত হয়েছে। রোববারও বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির আল জালাল হাসাপাতালের চিকিৎসক ব্রাইকা বিবিসিকে বলেন, শনিবারের গুলিতে নিহত দুইশ' আট জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া অন্য একটি হাসপাতাল মর্গে রয়েছে ১২টি লাশ। গুলিতে নয়শ' মানুষ আহত হয়েছে বলে জানান তিনি। রোববার পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি বার্তা সংস্থা এপিকে বলেন, নিহতদের লাশ নিয়ে শহরের কবরস্থানের দিকে যাওয়ার পথে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরের কাছে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথমে ফাঁকা গুলি ছুড়ে। তারপর তারা শোকার্ত জনতার ওপর গুলি চালায়। হাসপাতালের এক চিকিৎসক বলেন, রোববারের গুলিতে অন্তত এক জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।ৃ আগের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের লাশ নিয়ে শনিবার বেনগাজিতে বিক্ষোভকারীরা শোক র‌্যালি শুরু করলে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় সেনাবাহিনী। সেনা সদস্যরা সে সময় ক্ষেপণাস্ত্র, মেশিনগান ও মর্টারসহ ভারী অস্ত্র থেকে গুলি ছোড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবি