২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম দুর্নীতির সংসদীয় তদন্তে রাজি ভারত সরকার

ভারতে বিরোধীদলের দাবি মেনে শেষ পর্যন্ত টেলিযোগাযোগ খাতে দুর্নীতি কেলেঙ্কারির সংসদীয় তদন্তে রাজি হয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে বিরোধীদলের দাবি মেনে শেষ পর্যন্ত টেলিযোগাযোগ খাতে দুর্নীতি কেলেঙ্কারির সংসদীয় তদন্তে রাজি হয়েছে সরকার। টেলিকম কেলেঙ্কারির সংসদীয় তদন্ত নিয়ে বিরোধীদলের সঙ্গে কয়েকমাসের অচলাবস্থা দূর করে বাজেট অধিবেশনের পথ প্রশস্ত করতে সরকার এ পদক্ষেপ নিলো। রোববার আইনপ্রণেতারা একথা জানিয়েছেন। তদন্তের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে বিরোধীদলের সঙ্গে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতাদের আলোচনা চলে আসছে। রোববার নয়াদিল্লিতে বৈঠক শেষে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া'র নেতা গুরুদাস দাসগুপ্ত বলেন, সরকার যৌথ সংসদীয় কমিটি 'জেপিসি' গড়তে রাজি হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মঙ্গলবার পার্লামেন্টে জানানো হবে। বলেন, পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী পবন বনসাল। সরকারের এ পদক্ষেপে ২৮ ফেব্র"য়ারিতে পার্লামেন্টে বার্ষিক বাজেট পেশের অধিবেশন নির্বিঘ