২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বেনগাজিতে তুমুল সংঘর্ষ

লিবিয়ায় শুক্রবার বেনগাজি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রত্যদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 07:17 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ত্রিপোলি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় শুক্রবার বেনগাজি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রত্যদর্শীরা একথা জানিয়েছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শহরের আল কিস এলাকায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং অন্যান্য জায়গায় আরো ডজনখানেক মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে প্রত্যদর্শীরা। তবে নিরপেক্ষ কোনো সূত্রে এ খবর যাচাই করা যায়নি। এক হাসপাতাল সূত্র সিএনএন কে জানিয়েছে, সংঘর্ষে ২০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। লিবিয়ায় চলমান বিক্ষোভ সহিংসতায় ইতোমধ্যেই ২৪ জন নিহত হওয়ার পর বেনগাজিতে নতুন করে এ সংঘর্ষ হলো। সংঘর্ষের খবর আসছে আল বায়েদা শহর থেকেও। বায়েদা শহরের পরিস্থিতি গাদ্দাফি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভ-প্রতিবাদের সময় বিক্ষুব্ধ জনতা কয়েকটি সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। বাহরাইন থেকে শুরু করে লিবিয়া, এবং ইয়েমেনে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিটি দেশের সরকারকেই এ গণবিক্ষোভ সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০১১১ঘ.