২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে শুক্রবার একটি গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

খোস্ত, আফগানিস্তান, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে শুক্রবার একটি গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হাকিম ইসাকজাই বলেছেন, পুলিশের একটি তল্লাশি চৌকিতে চালানো ওই হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে তিন নারী রয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য কর্মকর্তা আমির বাদশাহ বলেন, হামলায় ৩০ জন আহত হয়েছে। ইসাকজাই জানান, পার্শ্ববর্তী পাকতিয়া প্রদেশে যাওয়ার মূল সড়কের শুরুর দিকের পুলিশের তল্লাশি চৌকিতে হামলা হয়েছে। হামলাকারী একজন আত্মঘাতী বলে বুঝতে পারে পুলিশ। কিন্তু বিস্ফোরণ ঠেকানোর সময় পায়নি তারা। হামলায় অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানান তিনি। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে তালেবান শাসকদের উৎখাত করার পর বর্তমানেই সেখানে সহিংসতায় প্রাণহানির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩৩ ঙ.