কায়রো, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মিশরে সেনাবাহিনীর আল্টিমেটামের মধ্যে বেতন বাড়ানোর দাবিতে নতুন করে বিক্ষোভ-ধর্মঘট শুরু করেছে জনতা।
ব্যাপক গণআন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের পর এবার দেশের নতুন সেনাসাশকদের কাছে ভালো বেতন এবং কাজের পরিবেশ দাবি করে একযোগে বিক্ষোভে নেমেছে ব্যাংক, পরিবহন ও পর্যটন কর্মীরা।
সেনাবাহিনী ইতোমধ্যেই মিশরীয়দের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও দিয়েছে জনগণ তা উপো করেছে।
সেনাবাহিনী সোমবার জনগণকে স্বাভাবি জীবযাত্রা ফিরিয়ে আনায় সহায়তা করা নয়ত গ্রেপ্তার হওয়ার আল্টিমেটাম দেয়।
এর আগে সেনাবাহিনী কায়রো তাহরির স্কয়ার থেকে লোকজনকে সরিয়ে দিলেও কিছুণ পরই আবার শ শ মানুষ সেখানে ভিড় জমায়। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশরাও।
কায়রো ও অন্যান্য শহরে বিক্ষোভকারীরা কম বেতন এবং কাজের খারাপ পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মিশরজুড়ে রাষ্ট্রায়ত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অবস্থান ধর্মঘটও করে তারা।
অ্যালেক্সান্দ্রিয়া ব্যাংকের শাখা অফিসের বাইরে বিক্ষোভ করেছে শ শ বিক্ষোভকারী। রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে বিক্ষোভ করেছে অন্তত ৫ শ মানুষ।
এক বিক্ষোভকারী সাফাত মোহাম্মদের উক্তি, "তারা মুবারকের চুরি করা কোটি কোটি ডলার মিশরীয়দের মধ্যে ভাগ করে দিলেই চলবে।"
বিক্ষোভকারীদের নেতারা জানান, আমূল সংস্কার না হলে মিশরবাসী তাদের দাবি নিয়ে আবার বিক্ষোভ করবে।
বিক্ষোভকারীরা আগামী শুক্রবার বিশাল এক 'বিজয় মিছিল' করে বিপ্লব উদযাপনের পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীকে জনগণের মতা স্মরণ করে দিয়ে সতর্কবার্তা দিতে চায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪০ ঘ.
bdnews24