২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে রোববার দেশজুড়ে বিক্ষোভ করেছে নারীরা। বার্লুসকোনির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ইতালি, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে রোববার দেশজুড়ে বিক্ষোভ করেছে নারীরা। বার্লুসকোনির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে তারা । বার্লুসকোনির যৌন কেলেঙ্কারিতে ক্ষুব্ধ হয়ে নারীরা এ বিক্ষোভে নামে। নেপলস ও পালেরমো শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার নারী। দিনশেষে ২শরও বেশি শহরে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করে অভিনেত্রী, রাজনীতিবিদ ও অন্যান্য গণ্যমাণ্য নারীরা। তাছাড়া, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গ্রিস পর্যন্ত অন্য দেশগুলোতেও বিক্ষোভের পরিকল্পনা আছে তাদের। বার্লুসকোনির বিরুদ্ধে ১৭ বছরের এক নর্তকীর সঙ্গে যৌন সংসর্গের অভিযোগ ছাড়াও অন্য আরো কয়েকজন নর্তকীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের অভিযোগ আছে। ইতালির আইন অনুযায়ী, নর্তকীর সঙ্গে যৌন সংসর্গ নিষিদ্ধ না হলেও ১৮ বছরের কম বয়সী নারীর সঙ্গে এ ধরনের সম্পর্ক আইনত দণ্ডণীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ঘ.