কাবুল, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশ সদর দপ্তরে তালেবানের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দপ্তর থেকে শনিবারের হামলায় হতাহতের বিষয়ে জানানো হয়েছে।
প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে পুলিশ দপ্তরে বন্দুকের গুলি ও রকেট চালিত গ্রেনেড ছুড়ে এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১২ ঘ.
bdnews24