ইরান, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ইরানে বিরোধীদলীয় নেতা মেহদি কারুবিকে গৃহবন্দি করা হয়েছে। তার কার্যালয়ের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিশর ও তিউনিসিয়ায় গণআন্দোলনের সমর্থনে ইরানে সোমবার বিক্ষোভমিছিলের ডাক দিয়েছিলেন মেহদি কারুবি ও আরেকজন বিরোধীদলীয় নেতা হুসেইন মুসাবি।
কর্তৃপক্ষ এ মিছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা নাকচ করে দেয়।
এরপরই কারুবি গৃহবন্দি হলেন। তেহরান থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা বৃহস্পতিবার কারুবির বাড়ি ঘেরাও করেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কারুবির স্ত্রী ছাড়া বাড়িতে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারুবির ছেলেমেয়েরা চেষ্টা করেও বাবার সঙ্গে দেখা করতে পারেনি। আগামী সপ্তাহ পর্যন্ত এ অবস্থা চলবে।
ইরানের সাবেক পার্লামেন্ট স্পিকার ৭২ বছর বয়স্ক কারুবি ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিরুদ্ধে লড়েছিলেন। স
bdnews24