২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সাবেক প্রধানমন্ত্রী

মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থেন সেন কে। প্রায় ৫০ বছরের সেনা শসনাধীন মিয়ানমারে থেন সেনই প্রথম বেসামরিক প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, সাম্প্রতিক ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থেন সেন কে। প্রায় ৫০ বছরের সেনা শসনাধীন মিয়ানমারে থেন সেনই প্রথম বেসামরিক প্রেসিডেন্ট। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়স্ক থেন সেন মিয়ানমারে নবগঠিত 'ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি' (ইউএসডিপি)'র নেতা। তিনি সামরিক নেতা জেনারেল থান শ এর সমর্থক। ফলে তাকে প্রেসিডেন্ট কারাটাকে লোক দেখানো পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা। থেন সেনের দুই ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন টিন অং মাইন্ত ও এবং নাই মাউক কাম। এ দুজনও সামরিক জান্তা সমর্থিত ইউএসডিপি'র সদস্য। নভেম্বরের নির্বাচনে এই দল বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলো। ২০ বছরের মধ্যে এটিই ছিলো মিয়ানমারের প্রথম নির্বাচন। এ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। নতুন প্রেসিডেন্ট থেন সেন এখন প্রশাসন পরিচালনার জন্য মন্ত্রীদের নিয়োগ দেবেন। এ পদগুলো সামরিক কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদেরকেই দেওয়া হবে বলে মনে করছেন সমালোচকরা। ১৯৯২ সাল থেকে মিয়ানমারের শাসনক্ষমতায় থাকা নেতা থান শয়ে নতুন প্রেসিডেন্ট পদে দাঁড়াননি। ভবিষ্যতে তিনি কি ভূমিকা পালন করবেন তাও স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ ঘ.