নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক মন্দার ধাক্কায় জনসংখ্যার হার কমতে থাকলেও আয়ু বাড়ছে নিউইয়র্কের মানুষের। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত এই শহরের অধিবাসীদের গড় আয়ু বেড়ে হয়েছে ৮০ দশকি ৬ বছর, যা ২০০০ সালের পরিসংখ্যানের তুলনায় প্রায় তিন বছর বেশি।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, তার শহরের অধিবাসীদের গড় আয়ু এখন যুক্তরাষ্ট্রের গড় আয়ুর চেয়েও ২ বছর বেশি।
সবার প্রতি মেয়রের আহ্বান, “গড়পড়তা আমেরিকানদের চেয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু চাইলে নিউইয়র্কে চলে আসুন।”
সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু বর্তমানে ৭৮ দশামিক ২ বছর।
ব্লুমবার্গ জানান, চিকিৎসা ব্যবস্থায় গতি আনা, ধূমপান বিরোধী প্রচার জোরদার এবং এইচআইভি প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ায় এই সাফল্য এসেছে।
এর আগে চলতি মাসেই খবর আসে, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ৬৫ বছরের মধ্যে সর্বনিু অবস্থায় পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে/১৩৩২ ঘ.
bdnews24