২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়াবেন সালেহ

উত্তরসূরির হাতে ক্ষমতা হস্তান্তর করে শনিবার নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সানা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তরসূরির হাতে ক্ষমতা হস্তান্তর করে শনিবার নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। সালেহ’র অনুগত বাহিনীর হাতে নয়জন বিক্ষোভকারী নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এ ঘোষণা দিলেন তিনি। তবে কবে পতদ্যাগ করে দেশ ছাড়বেন তা জানাননি সালেহ। তবে পদত্যাগের পর আবারো রাজনৈতিক ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তিনি। এ ভূমিকা হবে নতুন সরকারের বিরোধিতা করা। প্রতিবেশী দেশগুলোর উদ্যোগে নেওয়া এক চুক্তির অংশ হিসেবে গত মাসেই পদত্যাগে রাজি হয়েছিলেন সালেহ। তিনিবলেন, “আমি যুক্তরাষ্ট্র যাব। কিন্তু চিকিৎসা করাতে নয়। কারণ আমি ভালো আছি। তবে মনোযোগ, ক্যামেরা থেকে দূরে থাকা এবং নির্বাচনের জন্য ঐক্য সরকারকে যথাযথভাবে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতে আমি যুক্তরাষ্ট্র যাব। “বেশ কিছুদিন সেখানে থাকব। তবে আবার ফিরে আসব। কারণ আমি জনগণ এবং আমার কমরেডদের ছেড়ে যাবো না।” সম্পদশালী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজ দেশের সম্পর্কের ইঙ্গিত করে সালেহ বলেন, “ইয়েমেন অস্থিতিশীল থাকলে এ অঞ্চলও অস্থিতিশীল থাকবে। তাই প্রতিবেশী দেশ, ইয়েমেনের নিরাপত্তা, একাত্মতা ও স্থিতিশীলতা রক্ষা কর। এটার নিরাপত্তা এখন তোমাদের হাতে।” এর আগে সালেহ’র ছেলে ও ভাইপোর নেতৃত্বাধীন ইউনিটের সেনারা রাজধানী সানায় প্রেসিডেন্টের কম্পাউন্ডমুখী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছুড়লে ৯ জন নিহত ও ৯০ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া, টিয়ারগ্যাসে আহত হয় আরো ১৫০ জন। উপ-রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে সালেহর বিচার থেকে মুক্তি পাওয়ার চুক্তিতে রাজি হওয়ায় সমালোচনা জানিয়ে বিক্ষোভ করছিলো তারা। গালফ কোঅপরারেশন কাউন্সিল (জিসিসি) খসড়া এ প্রস্তাব করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩৮ঘ.