২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত জ্যাক শিরাক

তহবিল দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত শিরাককে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

প্যারিস, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তহবিল দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত শিরাককে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। জন তহবিলের অপব্যবহারের দায়ে সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়। আদালতে তার অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় দেওয়া হয়। তবে এ দণ্ড স্থগিত করা হয়েছে। শিরাক অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত থাকতে পারেননি। ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক (৭৯)। তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই অস্বীকার করে আসছেন। ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পয়ন্ত প্যারিসের মেয়র থাকার সময় জন তহবিলের অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই সময়ে তিনি তার রাজনৈতিক দলও গড়ে তোলেন। পরে ওই দল থেকেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৩ ঘ.