ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে ইসলামি শরিয়া আইন চালু না করা পর্যন্ত সরকারের সাথে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে তালেবান। এর মধ্যদিয়ে পাকিস্তানে সরকারের সাথে তালেবানের শান্তি আলোচনা চলছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা প্রত্যাখ্যান করলো এই সন্ত্রাসী সংগঠনটি।
রোববার একটি সংবাদ মাধ্যমের সাথে টেলিফোন আলাপে এই জঙ্গি সংগঠনটি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে বলে দ্য ডন সোমবার জানায়।
এরআগে শনিবার পাকিস্তানি তালেবানের দ্বিতীয় শীর্ষনেতা বলে পরিচিত বাজাউর আদিবাসী অঞ্চলে কমান্ডারের দায়িত্ব পালনকারী মৌলভি ফকির মোহাম্মাদ রয়টার্সকে জানিয়েছিলেন, পাকিস্তান সরকারের সাথে তার সংগঠনের শান্তি আলোচনা চলছে।
ওই সময় তিনি আরো দাবি করেছিলেন, “আমাদের আলোচনা সঠিক পথেই এগোচ্ছে।”
কিন্তু তার একদিন পরই সংগঠনটির মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ খবর অস্বীকার করেছেন।
তালেবান মুখপাত্র এহসান বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার পাকিস্তানে ইসলামি আইন (শরিয়া) চালু না করবে ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা নয়। এরআগে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে অনামা তালেবান নেতাদের শান্তি আলোচনার খবর প্রত্যাখ্যান করেন।
মৌলভি ফকির মোহাম্মাদকে দীর্ঘ সময় ধরে বাজাউর আদিবাসী অঞ্চলের শীর্ষ নেতা বলে মনে করা হয়। কিন্তু তার নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। জানা গেছে, সা¤প্রতিক বছরগুলোর কোনো সময়ে সেনা অভিযানের মুখে তিনি আফগানিস্তানে পালিয়ে গেছেন।
অপর এক নেতা মোল্লা দাদুল্লাহ বর্তমানে নিজেকে ওই অঞ্চলের তালেবান প্রধান বলে দাবি করছেন। তিনিও টেলিফোন আলাপে সরকারের সাথে কোনো ধরনের শান্তি আলোচনার খবর প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান (টিটিপি) নামেও পরিচিত।
অজ্ঞাত স্থান েেক তিনি টেলিফোনে বলেন, “টিটিপির বাজাউর প্রধান হিসেবে আমি এ কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সরকারের সাে তেহরিক-ই-তালেবানের কোনো আলোচনা হচ্ছে না। বাজাউর কিংবা কেন্দ্রীয় কোনো পর্যায়েই আলোচনা চলছে না।”
তালেবান মুখপাত্র এহসানউল্লাহও দাবি করেছেন, ফকির মোহাম্মদ নয়, দাদুল্লাই বাজাউর অঞ্চলের তালেবান প্রধান।
চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে ‘শান্তি প্রতিষ্ঠায় একটি সুযোগ প্রদান’ এবং নিজ দেশের জঙ্গিদের সঙ্গে আলোচনার প্রতিশ্র“তি দেয় পাকিস্তান সরকার।
কিস্তু পাকিস্তান সরকারের এই ঘোষণা ভালোভাবে নেয় নি দেশটির শীর্ষ অর্থদাতা এবং আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ ঘ.
bdnews24