২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পাচারের দায়ে চীনে ৬০৮ জন গ্রেপ্তার

শিশু পাচারের অভিযোগে চীনে ৬০৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই বছরের কম বয়েসী কয়েকটি শিশুসহ বিভিন্ন বয়সী ১৭৮টি শিশুকে উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

বেইজিং, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিশু পাচারের অভিযোগে চীনে ৬০৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই বছরের কম বয়েসী কয়েকটি শিশুসহ বিভিন্ন বয়সী ১৭৮টি শিশুকে উদ্ধার করা হয়। চীনের ১০টি প্রদেশে এই অভিযান চালানো হয় বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির গণনিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ৩০ নভেম্বর চালানো এ অভিযানটি চোরাচালানের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। গত মে মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে কেই লিয়ানচাও নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র ২৫টি শিশুকে অন্যান্য প্রদেশে বিক্রি করে দেয়। অগাস্ট মাসে পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে চেন শিউমেই নামের এক নারী ও অন্যান্য কয়েকটি চক্র স্থানীয় বাসিন্দাদের কাছে শিশু বিক্রি করে বলে খবর পাওয়া যায়। চীনে শিশুপাচার ক্রমেই বাড়ছে। দেশটিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর পরিবার নীতির কারণে উত্তরাধিকার হিসেবে সামাজিকভাবে ছেলে সন্তানের চাহিদা বেশি। এ কারণে মেয়ে শিশু হত্যা, গর্ভপাত ও জন্মের পরে পরিত্যক্ত করার হার অনেক বেশি। সামাজিক কারণেই ছেলে শিশু অপহরণ ও ক্রয়ের হার বাড়ছে। এছাড়া ভবিষ্যত বধূ হিসেবে মোটা যৌতুক দেওয়ার সম্ভাবনা আছে এমন পরিবারের মেয়েশিশুদেরও অপহরণ করা হচ্ছে। গত মে মাসে দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশে পরিবার নীতি লঙ্ঘন করে জন্ম দেওয়া অন্তত ১৬টি শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩১৮ ঘ.