২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আশুরার মিছিলে বোমা হামলায় নিহত ৩৩

ইরাকে বিভিন্ন স্থানে আশুরার মিছিলে পৃথক কয়েকটি বোমা হামলায় অন্ততপক্ষে ৩৩ ব্যক্তি নিহত ও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

বাগদাদ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে বিভিন্ন স্থানে আশুরার মিছিলে পৃথক কয়েকটি বোমা হামলায় অন্ততপক্ষে ৩৩ ব্যক্তি নিহত ও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। সোমবার শিয়া মুসলিম স¤প্রদায় আশুরা পালন উপলক্ষে মিছিল করার সময় কারবালার নিকটবর্তী হিল্লা ও রাজধানী বাগদাদে তাদের ওপর হামলা এবং গুলি চালানো হয়। প্রথম হামলার ঘটনাটি ঘটে বাগদাদ থেকে ১শ’ কিলোমিটার দক্ষিণে কারাবালার নিকটবর্তী হিল্লা শহরে। এখানে আশুরার একটি মিছিলের শেষাংশে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলে অন্ততপক্ষে ১৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। দ্বিতীয় হামলার ঘটনাটিও ঘটে হিল্লাতে। এখানে আশুরার অপর একটি মিছিল চলাকালে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়। আরো হামলার আশঙ্কায় শিয়া অধ্যুষিত শহরটিতে গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া বাগদাদের পৃথক তিনটি স্থানে আশুরার মিছিল লক্ষ করে চালানো বোমা হামলায় আরো ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়। বাগদাদের লতিফিয়া এলাকায় কারবালার দিকে শোক মিছিল নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত অস্ত্রধারীরা মিছিলে গ্রেনেড হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.