২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ড্রোন ভূপাতিত: ইরান

ইরানের পূর্বাঞ্চলে গোপনে তথ্যানুসন্ধানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের একটি চালক বিহীন বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে তেহরান। দেশটির সেনাবাহিনী রোববার এ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

তেহরান, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পূর্বাঞ্চলে গোপনে তথ্যানুসন্ধানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের একটি চালক বিহীন বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে তেহরান। দেশটির সেনাবাহিনী রোববার এ দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সূত্র রাষ্ট্রীয় ‘আল আলম’ টেলিভিশনকে বলেন, “ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আরকিউ-১৭০ নামের একটি চালক বিহীন গোয়েন্দা বিমান দেশের পূর্বাঞ্চলে ভূপাতিত করেছে।” এতে বিমানটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি ইরানি সশস্ত্র বাহিনীর কব্জায় আছে বলেও জানায় ওই সূত্র। তেহরানের ব্রিটিশ দূতাবাসে হামলাকে কেন্দ্র করে ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কে জটিলতার এ সময়টিতে ইরানে ড্রোন বিমান ভূপাতিত করার এ ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.