২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নতুন করে সহিংসতায় নিহত ২৩

সিরিয়ায় ৮ মাসের অস্থিরতার মধ্যে নতুন করে সহিংসতায় শনিবার অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

বৈরুত, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় ৮ মাসের অস্থিরতার মধ্যে নতুন করে সহিংসতায় শনিবার অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং পক্ষত্যাগী সেনাদের রাতভর সংঘর্ষে দুপক্ষে ১২ জনসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় ইদলিব শহরে মধ্যরাতের দিকে লড়াই শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন। সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক এবং পক্ষত্যাগী ৫ সেনাও নিহত হয়। হোমস প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরো ৫ জন। দেরায় বিশেষ বাহিনীর সঙ্গে সশস্ত্র একটি দলের লড়াইয়ে নিহত হয়েছে একজন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধীরা প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়তে থাকায় দুপক্ষে লড়াই ক্রমেই বাড়ছে। ইদলিব প্রদেশের বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের খবর পাওয়া গেছে লাটাকিয়া থেকেও। জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় চলমান বিক্ষোভ সংঘর্ষ এবং দমনাভিযানে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সহিংসতা বন্ধে সিরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়তে থাকলেও পরিস্থিতি বদলানোর কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪০