নিপিধো, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারকে সংস্কার কর্মসূচির জন্য পুরস্কৃত করার প্রস্তাব দিয়েছেন। ৫ দশকের মধ্যে প্রথম মিয়ানমার সফরকালে বৃহস্পতিবার তিনি এ প্রস্তাব দেন।
মিয়ানমার ইতোমধ্যেই রাজবন্দিদের মুক্তি দেওয়াসহ জাতীয় স¤প্রীতি গড়ার চেষ্টায় জাতিগত সহিংসতার অবসান ঘটানোর যে উদ্যোগ নিয়েছে তার বিনিময়ে হিলারি ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে আরো সাহায্যের ব্যবস্থা করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রস্তাব দিয়েছেন।
তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়ে এও বলেছেন যে, মিয়ানমারকে আরো বেশি সংস্কারকাজ করে দেখাতে হবে। সেইসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তিও বাতিল করতে হবে।
হিলারি আরো বলেন, মিয়ানমার গনতন্ত্রায়ণের পথে থাকলে দেশটির বেসামরিক সরকারের সঙ্গে আরো সম্পর্কন্নোয়ন করবে যুক্তরাষ্ট্র।
এ ক্ষেত্রে মধ্য পর্যায়ের কয়েকটি পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্র প্রথমেই মেকং নদীতীরবর্তী দেশগুলোকে নিয়ে দল গড়ায় মিয়ানমারকেও নেবে। মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সহযোগিতা স¤প্রসারণে যুক্তরাষ্ট্র আর বাধা হয়ে দাঁড়াবেনা। তাছাড়া, মিয়ানমারে জাতিসংঘের মাদক-বিরোধী কর্মসূচি এবং স্বাস্থ্য কর্মসূচিতেও যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান হিলারি।
তবে তিনি বলেন, বাদবাকী রাজবন্দিদের মুক্তি, জাতিগত সংঘর্ষ নিরসন এবং সর্বপোরি উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধ লেনদেন বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
বুধবার মিয়ানমার সফরে যাওয়ার পর রাজধানী নিপিধোতে প্রেসিডেন্ট থিন সেইন এর সঙ্গে বৈঠক করেছেন হিলারি। তার ঐতিহাসিক এ সফরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ বলে প্রশংসা করেছেন থিন সেইন।
১৯৫৫ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তা মিয়ানমার সফর করছেন।
মিয়ানমার সরকার প্রতিশ্র“ত সংস্কারের বাস্তবায়ন দেখতেই এ সফর বলে নিপিধোতে পৌঁছেই জানান হিলারি।
থিন সেইনের সঙ্গে বৈঠকে হিলারি দেশটির চলমান সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। আলোচনায় সংস্কার কর্মসূচি আরো গতিশীল করার জন্য তিনি মিয়ানমার সরকারকে তাগাদা দেন।
চলতি বছর মিয়ানমারের নতুন সরকার ধারাবাহিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশটির কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
পরিবর্তিত এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বদলে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। হিলারির সফরের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র মিয়ানমারে পূর্ণাঙ্গ দূতাবাস খুলতে পাওে বলেও আভাস পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট থিনের সাথে বৈঠকের আগে হিলারি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মায়ুং লউয়িনের সঙ্গে বৈঠক করেন।
হিলারির মিয়ানমার সফর মিয়ানমারের সংস্কার কর্মসূচিরই পুরস্কার আর তা চলমান রাখার প্রণোদনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে হিলারির মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে ইয়াঙ্গুনে বৈঠক করার কথা রয়েছে।
চলতি বছর দেশের বেশ কিছু রাজবন্দিকে মুক্তি দেওয়াসহ গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চিকেও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেয় মিয়ানমার সরকার। দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকলেও গত নভেম্বরে নির্বাচনের মাধ্যমে সেনা সমর্থিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সামরিক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৬ ঘ.
bdnews24