২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১০

ইরাকের একটি বাজারে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের খালিস শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

বাগদাদ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের একটি বাজারে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের খালিস শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে বাজার যখন সবে জমতে শুরু করেছে তখনই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই কর্তৃপক্ষ এলাকাটিতে কারফিউ জারি করেছে। ঘটনার বিবরণে খালিসের পুলিশ কর্মকর্তা মেজর আলি আল তেমিমি জানান, “প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাজারটির একপাশে একটি গাড়িতে বোমাটি রাখা ছিলো। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়িটি চূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই ১০ ব্যক্তি নিহত হয়।” এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৯ ঘ.