ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হংকংয়ের ‘লেডিস মার্কেট’ এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
সিএনএন জানিয়েছে, বুধবার ভোরে হংকং শহরের কাওলুনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় লেডিস মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা ওই আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে।
হংকংয়ের পুলিশ কর্মকর্তা ক্যান্ডিস সুই জানান, ঘটনাস্থল থেকে সম্পূর্ণ পুড়ে যাওয়া আটটি লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ভোরের কিছুক্ষণ পর আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২১৪ ঘ.
bdnews24