২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যিক ইন্দিরা গোস্বামী আর নেই

ভারতের সাহিত্যিক, অধ্যাপক ও রাজনৈতিককর্মী ইন্দিরা গোস্বামী মারা গেছেন। পাকস্থলিতে সংক্রমণে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাহিত্যিক, অধ্যাপক ও রাজনৈতিককর্মী ইন্দিরা গোস্বামী মারা গেছেন। পাকস্থলিতে সংক্রমণে মঙ্গলবার সকালে তিনি মারা যান। ইন্দিরার বয়স হয়েছিল ৭০ বছর। এনডিটিভি জানায়, ভারতের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) হয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন এই লেখিকা। চলতি বছরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৯ ফেব্রুয়ারি তাকে নয়া দিল্লির মেদান্তা চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। সমকালীন ভারতীয় সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ইন্দিরা গোস্বামী ১৯৪২ সালের ১৪ নভেম্বর ভারতের গৌহাটিতে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অবদানের জন্য ১৯৮২ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। অসামান্য দক্ষতায় প্রান্তীয় মানুষের জীবনচিত্র নিজের লেখনিতে তুলে ধরায় ২০০০ সালে পান জ্ঞানপীঠ পুরস্কার। এই পুরস্কারকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ইন্দিরার লেখার ভিত্তিতে নাটকের মঞ্চায়ন ও চলচ্চিত্রায়নও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৭ ঘ.