২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কমাচ্ছে ইরান

ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে রোববার ইরানের পার্লামেন্টে ভোট হয়েছে। বিলের পক্ষে ১৭১ এবং বিপক্ষে পড়েছে ৩ টি ভোট। ৭ জন ভোটদানে বিরত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

তেহরান, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে রোববার ইরানের পার্লামেন্টে ভোট হয়েছে। বিলের পক্ষে ১৭১ এবং বিপক্ষে পড়েছে ৩ টি ভোট। ৭ জন ভোটদানে বিরত থাকে। বিলটি এখন ধর্মীয় গুরু ও জুরিদের ১২ সদস্যের প্যানেল গার্ডিয়ান কাউন্সিলে পাঠানো হবে। সেখানে আইনটি ইসলামিক কিনা তা যাচাই করে দেখা হবে। এ পক্রিয়া শেষ করতে সময় লাগবে ১ থেকে ২ সপ্তাহ। কাউন্সিল বিলটি অনুমোদন করলে পররাষ্ট্রমন্ত্রণালয় এটি কার্যকর করবে এবং এতে করে দু’সপ্তাহের মধ্যে লন্ডনের সঙ্গে ইরানের সম্পর্ক হ্রাস পাবে। এর আওতায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করাসহ দূতাবাস বন্ধ করে দিতে পারে ইরান। তেহরানের ওপর লল্ডনের নতুন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়ে ইরান এ পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে ব্রিটিশ দূতাবাসে চড়াও হওয়ার হুমকিও দিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা। ঠিক যেমনটি ঘটেছিলো ১৯৭৯ সালে ইরানের মার্কিন মিশনে। ব্রিটেন গত সপ্তাহে ইরানের সেন্ট্রাল ব্যংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার পরপরই তেহরান এ পাল্টা প্রতিক্রিয়া জানালো। ইইউ এর অন্যান্য দেশগুলো লন্ডনের পথ অনুসরণ করলে ইরান তাদের সঙ্গেও সম্পর্ক কমানোর উদ্যোগ নেবে বলে সতর্ক করেছেন আইনপ্রণেতারা। পার্লামেন্ট সদস্য মাহজমুদ আহমাদি বিঘাশ বলেন, ব্রিটেনের বিরুদ্ধে খুবই কঠোর পরিকল্পনা নেওয়া দরকার। ব্রিটেনের সঙ্গে সম্পর্ক রাখা এমনকি একজন প্রতিনিধির সঙ্গে সম্পর্ক রাখাটাও বিশ্বাসঘাতকতার নামান্তর। আমরা ব্রিটিশ দূতাবাসে তারা ঝুলাবো। আরেক পার্লামেন্ট সদস্য মেহদি কুচাজাদেহ বলেন, ব্রিটিশ সরকারের জেনে রাখা উচিত যে, তারা কুকর্ম করে যেতে থাকলে ইরানি জনগণ তাদেরকে এর পাল্টা জবাব দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৯ঘ.