২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডি হত্যাকান্ডের প্রতিবেদক টম উইকার আর নেই

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকান্ডের সাক্ষী ও ঘটনার প্রতিবেদক টম উইকার আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকান্ডের সাক্ষী ও ঘটনার প্রতিবেদক টম উইকার আর নেই। শুক্রবার ভারমন্টে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে নিউ ইয়র্ক টাইমসের এককালের তুখোড় এই সাংবাদিকের (৮৫) মৃত্যু হয় বলে তার স্ত্রী পামেলা উইকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। ১৯৬৩ সালের নভেম্বর মাসে ডালাসে এক মোটর শোভাযাত্রায় কেনেডিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। সে শোভাযাত্রায় টাইমসের একমাত্র প্রতিবেদক হিসেবে টম যোগ দিয়েছিলেন। যথাযথ ও তথ্যবহুল প্রতিবেদন তৈরি করে কেনেডির হত্যাকান্ডের ঘটনা পাঠকের সামনে তুলে ধরেন তিনি। নিজের প্রতিবেদনের জন্য বিশ্বব্যাপী প্রশংসা ও পরিচিতি পাওয়া এই সাংবাদিক নর্থ ক্যারোলিনার ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন। কেনেডির মৃত্যুর বেশ কয়েক বছর পর উইকার পত্রিকাটির ওয়াশিংটন ব্যুরো চিফের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি দ্য নেশন পত্রিকায় রাজনৈতিক কলাম লেখা শুরু করেন এবং ১৯৯১ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তা চালিয়ে যান। তার লেখা ২০টি বইও প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৩ ঘ.