২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিক্ষোভকারীদের মৃত্যুতে ক্ষমা চেয়েছে সেনা পরিষদ

মিশরে সেনা শাসন অবসানের দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সর্বোচ্চ সেনা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সেনা শাসন অবসানের দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সর্বোচ্চ সেনা পরিষদ। ওই পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, “যারা নিহত হয়েছে তারা সবাই দেশপ্রেমিক এবং মিশরের অনুগত সন্তান”। কায়রোসহ অন্যান্য শহরে শনিবার থেকে শুরু হওয়া সেনাশাসনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে এ পর্যন্ত অন্ততপক্ষে ৩৫ জন বেশি মানুষ নিহত হয়েছে বলে বিবিসি জানায়। বিক্ষোভ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেনা শাসকেরা দ্রুত বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা কোনো কালক্ষেপন না করেই সেনা শাসন অবসানের দাবি জানিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। দেশটিতে সেনা শাসনবিরোধী আন্দোলন ইতোমধ্যে ৬ দিনে গড়িয়েছে। অথচ চলতি বছরের ফেব্র“য়ারিতে মাত্র ১৮ দিনের আন্দোলনে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন প্রেসিডেন্ট হোসনি মুবারক। এ অবস্থায় আর মাত্র তিনদিন পর ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ধারণা, সেনাবাহিনী ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। তাই তারা নির্বাচনের আগেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতার হস্তান্তর চায়। এ কারণেই ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাবি প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনা ও নতুন একটি অন্তবর্তী সরকার গঠনের প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। “সবকিছু মোবারক আমলের মতোই আছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৭ ঘ.