২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সৌদি নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

রিয়াদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সৌদি নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশটিতে স¤প্রতি বেশ কয়েকটি সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার জানায়, বুধবার পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া অধ্যুষিত কাতিফ প্রশাসনিক এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিকে অন্য একটি ঘটনায় নিহত এক ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা বন্দুকধারীরা আবাসিক এলাকা ও সরু গলির ভিতর থেকে গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ ঘটনার জন্য বিদেশি সমর্থনপুষ্ট বন্দুকধারীদের দায়ী করেছে সৌদি সরকার। এছাড়া, গত সপ্তাহে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালাতে গেলে দুই শিয়া মুসলিম নিহত ও ছয়জন আহত হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। অবশ্য এর আগে কাতিফে নিরাপত্তা চৌকিতে হামলা ও হতাহতের ঘটনা অস্বীকার করেছিলো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৩ ঘ.