২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর করতে সৌদি আরবে সালেহ

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তর চুক্তি করতে বুধবার সৌদি আরব পৌঁছেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)’র উদ্যোগে এ চুক্তি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 07:04 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

দুবাই, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তর চুক্তি করতে বুধবার সৌদি আরব পৌঁছেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)’র উদ্যোগে এ চুক্তি হচ্ছে। ইয়েমেনের সরকারি টেলিভিশনে বলা হয়েছে, “ইয়েমেনি প্রেসিডেন্ট নিরাপদে রিয়াদ বিমানবন্দরে অবতরণ করেছেন। সৌদি বাদশাহ আব্দুল্লাহর আমন্ত্রণে ক্ষমতা হস্তান্তর চুক্তি করতে তিনি সেখানে গেছেন।” সালেহ ভাইস-প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন বলে সোমবার ইয়েমেনের বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়। প্রায় ৩৩ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। এর আগে তিনবার ক্ষমতা হস্তান্তর চুক্তির শেষ মুহূর্তে সই করতে অস্বীকৃতি জানান সালেহ। চলতি বছর আরব দেশগুলোতে গণআন্দোলনের রেশ ইয়েমেনেও ছড়িয়ে পড়ে। দেশটিতে কয়েকমাস ধরে সালেহবিরোধী বিক্ষোভ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৭ ঘ.