ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সাহিত্যিক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করেছে কাশ্মিরি পণ্ডিতদের একটি সংগঠন।
স¤প্রতি নিউ ইয়র্কে এক বক্তব্যে জম্মু ও কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে মন্তব্য করায় মঙ্গলবার ‘রুটস’ নামের ওই সংগঠনটির কয়েকজন সদস্য মামলা করেছেন বলে এনডিটিভি জানায়।
মামলাটিতে বলা হয়, অরুন্ধতীর বক্তব্য ‘অসমর্থনযোগ্য’ এবং ‘জাতীয়তা বিরোধী’।
এতে আরো বলা হয়, অরুন্ধতী রায়কে দেশের ভেতরে ও বাইরে কোথাও জম্মু ও কাশ্মির বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করা থেকে বিরত রাখা দরকার।
অরুন্ধতীর পাসপোর্ট জব্দ করার দাবিও জানান কাশ্মিরভিত্তিক সনাতন ব্রাহ্মণদের সংগঠন রুটসের সদস্য বীর সারাফ, অজয় ভাট ও বিজয় কাশকারি।
স¤প্রতি নিউইয়র্কে এক বক্তব্যে কাশ্মিরে ভারতের অমানবিক আগ্রাসন বন্ধের দাবি জানান অরুন্ধতী। এছাড়া কাশ্মিরের জনগণকে নিজেদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২২০ ঘ.
bdnews24