২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতির ঘোষণা পাকিস্তানি তালেবানের

পাকিস্তানি তালেবান দেশজুড়ে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। পাকিস্তান সরকারের সাথে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিলো মৌলবাদী এই জঙ্গি সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 03:16 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানি তালেবান দেশজুড়ে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। পাকিস্তান সরকারের সাথে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিলো মৌলবাদী এই জঙ্গি সংগঠনটি। তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে ডন এ খবর জানায়। ওই কমান্ডার জানিয়েছেন, গত মাসেই পাকিস্তানি তালেবান এই সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশে তা কার্যকর হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তানি তালেবানের নেতা হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ ওই কমান্ডার বলেন, “শান্তি আলোচনার অংশ হিসেবে আমরা পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের স্বার্থে আর হামলা চালাচ্ছি না”। তালেবানের সাথে আলোচনায় পাকিস্তানি সরকার মধ্যস্থতা করছে বলে স¤প্রতি অজ্ঞাত তালেবান নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যে দাবি করেছিলেন, ওই কমান্ডারের বক্তব্যে তারই প্রতিধ্বনি পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, কোনো ধরনের আলোচনার সাথে তারা জড়িত নয়। আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত পাকিস্তানি তালেবান গত সাড়ে ৪ বছরে দেশটিতে অসংখ্য আত্মঘাতী হামলা চালিয়েছে। আফগানসীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলভিত্তিক ওই সংগঠনটির হামলায় পাকিস্তানে অন্ততপক্ষে ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। জঙ্গিদের ওপর পদক্ষেপ বাড়াতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে তালেবাদের সাথে এ ধরনের শান্তি আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্র সহজভাবে নেবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসী এই সংগঠনটির সাথে আলোচনার ধরন কি হবে তা এখনো পরিষ্কার নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১০ ঘ.