২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈফের বিচার লিবিয়াতেই হতে পারে: আইসিসি

লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের বিচার নিজ দেশেই হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি লুইস মরেনো-ওকাম্পো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ত্রিপোলি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের বিচার নিজ দেশেই হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি লুইস মরেনো-ওকাম্পো। মঙ্গলবার তিনি বলেন, লিবিয়ার বিচার ব্যবস্থায় সাঈফের বিচার সম্ভব হলে তার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়াটা জরুরি নয়। সাঈফের বিষয়টি নিয়ে লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা করতে ত্রিপোলি সফররত আইসিসি’র এ কৌসুলি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, সাঈফ আল ইসলামের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা তার নেই। শনিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমি থেকে কয়েকজন দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয় সাঈফকে। লিবিয়ায় গাদ্দাফি বিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযানে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি সাঈফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪১ঘ.