২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে ওয়ালস্ট্রিট আন্দোলনকারীর মামলা

‘ওয়ালস্ট্রিট দখল কর’ আন্দোলনের দুই সদস্য সোমবার নিউ ইয়র্ক পুলিশের বিরুদ্ধে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘ওয়ালস্ট্রিট দখল কর’ আন্দোলনের দুই সদস্য সোমবার নিউ ইয়র্ক পুলিশের বিরুদ্ধে মামলা করেছে। ম্যানহাটনের সিটি ব্যাংকের ব্রাঞ্চের ঘটনায় ভুয়া গ্রেপ্তার ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে ওই মামলা দায়ের করেছে দুই বিক্ষোভকারী। ২৩ বছর বয়সী শিক্ষার্থী হিদার কার্পেন্টার ও তার বাগদত্তা কলোম্বীয় অভিবাসী হুলিও হোসে হিমেনেস আর্তুনদ্গুা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের নামে নাগরিক অধিকারের ওই মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে কার্পেন্টার ওই দিন সিটি ব্যাংকে তার হিসাব বন্ধ করার জন্য উপস্থিত হয়। সোমবার ম্যানহাটন আদালতের বাইরে ওই দিনের ঘটনা বর্ণনা করেন তিনি। কীভাবে তিনি ব্যাংক হিসাব বন্ধ করেছেন এবং কেমন করে তাকে গ্রেপ্তার করা হয় ইত্যাদি সবকিছু সবিস্তারে তুলে ধরেন কার্পেন্টার। ওদিকে নিউ নিয়র্ক পুলিশ বিভাগের প্রধান মুখপাত্র পল ব্রাউনি এক বিবৃতিতে জানান, ব্যাংকের ভেতর ওই যুগলকে কাজে বিঘœ ঘটাতে দেখা গেলে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে যে দাবি করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা। কিন্তু কার্পেন্টার যুগল দাবি করেছে, ব্যাংক কর্মকর্তারা সবাইকে বাইরে চলে যেতে বললে তারা বাইরে বেরিয়ে আসে। এ সময় সাদা পোশাকধারী পুলিশ তাদের টেনে হিঁচড়ে ব্যাংকের ভেতরে নিয়ে আসে এবং গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৩ ঘ.