মাদ্রিদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ঋণ সঙ্কট জর্জরিত স্পেনে রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের অর্থনীতি সমলাতে স্পেনের ভোটাররা এ নির্বাচনে ক্ষমতাসীন স্যোশালিস্টদের বদলে পিপলস পার্টির নতুন কনজারভেটিভ সরকারকেই ক্ষমতায় আনবে বলে মনে করা হচ্ছে।
এ নির্বাচন থেকে পার্লামেন্টের ৩৫০ সদস্য ও ২০৮ জন সিনেটর নির্বাচিত করবে স্পেনের ভোটাররা।
জনমত জরিপে মারিয়ানো রাজয় ব্রের মধ্য ডানপন্থি দল পপুলার পার্টির নিরঙ্কুশভাবে এগিয়ে থাকায় নির্বাচনে ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে।
রোববার স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৮ টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই নির্বাচনের পুরো ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রড্রিগুয়েজ জাপাতেরো অর্থনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে এ নির্বাচন আহ্বান করলেও নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
২০০৪ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন জাপাতেরো।
নির্বাচনের প্রচারাভিযানে মূলকেন্দ্রে ছিল অর্থনীতি। ইউরোজোনের ঋণ জর্জরিত দেশ স্পেনে প্রায় ৫০ লাখ লোক বেকার।
বেকারত্বের হার কমানো ও অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়ে ভোটারদের সমর্থন অর্জনে সক্ষম হয়েছেন রাজয়।
নভেম্বরে অনুষ্ঠিত একটি জরিপে দেখা গেছে, পপুলার পার্টি মোট ভোটের ৪৫ শতাংশের বেশি পাবে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির চেয়ে ১৫ শতাংশ ভোটে তারা এগিয়ে থাকবে বলেও জরিপের ফলে আভাস পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৭৫৩ ঘ.
bdnews24