নুসা দুয়া, ইন্দোনেশিয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রত্যাশা পূরণে মানবাধিকার উন্নয়নের পদক্ষেপ হিসেবে আদিবাসীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠাসহ ক্রমে সব রাজবন্দিকে মুক্তি দেওয়া এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কড়াকড়ি শিথিলের পরিকল্পনা করছে মিয়ানমার।
শনিবার আসিয়ান সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের প্রেসিডেন্ট থান শয়ের রাজনৈতিক উপদেষ্টা কো কো হা¬য়াইং একথা জানান।
কো কো বলেন, "কার্যকর গণতান্ত্রিক রূপন্তরের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
তবে প্রায় অর্ধ শতক ধরে স্বৈরশাসনের অধীনে থাকার পর দ্রুত রাজনৈতিক সংস্কারের পদক্ষেপ না নিয়ে ধীরে চলতেই আগ্রহী মিয়ানমার।
কর্তৃপক্ষের ভয় দ্রুত চললে পরে দেশজুড়ে 'আরব বসন্ত' ধাাঁচের গণঅভ্যুত্থান শুরু হতে পারে। চলতি বছর মার্চে সামরিক শাসনের বেড়াজাল থেকে বেরিয়ে সাবেক জেনারেলদের নিয়ে বেসামরিক সরকার গঠন করেছে মিয়ানমার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন খুব শিগগিরই মিয়ানমার সফরে যাবেন বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘোষণার পর এবং ২০১৪ সালে আসিয়ানের সভাপতির পদ পাওয়ার পর মিয়ানমার আর অচ্ছুৎ রাষ্ট্র নেই।
হিলারি মিয়ানমারে গেলে এটাই হবে ১৯৬২ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে শীর্ষ কোনো মার্কিন কর্মকর্তার প্রথম সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬১৬ঘ.
bdnews24