২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণা বন্ধ করলো বিশ্বের বৃহত্তম স্টেমসেল গবেষণা প্রতিষ্ঠান

তহবিলের অভাবে স্টেমসেল গবেষণা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম স্টেমসেল গবেষণা প্রতিষ্ঠান জেরন করপোরেশন। কোম্পনিটির এ সিদ্ধান্ত স্টেমসেল গবেষণায় বড় ধরনের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

লন্ডন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তহবিলের অভাবে স্টেমসেল গবেষণা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম স্টেমসেল গবেষণা প্রতিষ্ঠান জেরন করপোরেশন। কোম্পনিটির এ সিদ্ধান্ত স্টেমসেল গবেষণায় বড় ধরনের আঘাত। সোমবার যুক্তরাষ্ট্রের এ বায়োটেক প্রতিষ্ঠানটি জানায়, অর্থের অভাব ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার জটিলতার কারণে এমব্রায়োনিক (ভ্রƒণজাত) স্টেমসেল নিয়ে গবেষণা বন্ধ করছে তারা। জেরনের এ সিদ্ধান্তে স্টেমসেল নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা মর্মাহত হয়েছেন। তবে ভ্র"ণজাত স্টেমসেল নিয়ে জেরনের গবেষণা বন্ধ হওয়ার ঠিক আগে আগেই অগ্রগতির খবর আসে প্রাপ্তবয়স্ক স্টেমসেল নিয়ে গবেষণায় নিয়োজিতদেও কাছ থেকে। প্রাপ্তবয়স্ক স্টেমসেল নিয়ে গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীরা তাদের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। দেহের প্রাথমিক কোষ স্টেমসেল থেকে শরীরের হাড়. মাংস, রক্ত সবই তৈরি হয়। ভ্র"ণজাত স্টেমসেলগুলো শরীরের যেকোনো ধরনের কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। তবে প্রাপ্তবয়স্ক স্টেমসেলগুলোর অতোটা রূপান্তরশীল নয়। জেরনের গবেষণা বন্ধের ঘোষণা স্টেমসেল নিয়ে গবেষণায়রত অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমে তেমন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন গবেষকরা। বরং স্টেমসেল নিয়ে অপেক্ষাকৃত ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু গবেষণায় সাফল্য পেয়েছে অন্যান্য বেশকিছু প্রতিষ্ঠান। লন্ডনের কিংস কলেজের স্টেমসেল সায়েন্স বিভাগের জেষ্ঠ্য প্রভাষক ডাসকো ইলিক বলেন, জেরনের সিদ্ধান্ত কোনো যুগের সমাপ্তি নয়। হৃদরোগে আক্রান্ত হওয়াদের পরবর্তীতে আরো বেশি জটিলতায় আক্রান্ত হওয়া প্রতিরোধ করতে প্রাপ্তবয়স্ক স্টেমসেল নিয়ে গবেষণা করে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান মেসোব্লাস্ট লিমিটেড। জেরনের এ ঘোষণার কিছুদিন আগেই তারা তাদের গবেষণায় সাফল্যের কথা জানায়। মার্চেন্ট সিকিউরিটিজের বায়োটেকনোলজি বিশ্লেষক নাভিদ মালিক বলেন, এ ঘটনায় স্টেমসেল বাজারের দুই বিপরীত ধারার চিত্র ফুটে উঠেছে। তবে আমি সবসময়ই মনে করি প্রাপ্তবয়স্ক স্টেমসেল নিয়ে গবেষণা অনেক বেশি আকর্ষণীয়। হৃদরোগ, স্ট্রোক, পারকিনসন্স, পক্ষঘাত রোগের মতো যেসব রোগের কোনো প্রতিষেধক বা চিকিৎসা নেই, সেগুলোর চিকিৎসায় নতুন দুয়ার খুলে দিয়েছে স্টেমসেল গবেষণা। ঘোড়া চালনার সময় আঘাত পেয়ে পক্ষাঘাতে আক্রান্ত হন হলিউডের সুপারম্যান চলচ্চিত্রের 'সুপারম্যান' ক্রিস্টোফার রিভ। মেরুদন্ডে আঘাত পান তিনি। তার চিকিৎসায় জেরনের ভ্র"ণজনিত স্টেমসেল গবেষণালব্ধ স্টেমসেল থেরাপি ব্যবহার করা হয়। ২০১০ সালের অক্টোবরে প্রথমবারের মতো জেরনের উৎপাদিত পণ্য 'জিআরএনওপিসি ওয়ান' দিয়ে প্রথম রোগীর চিকিৎসা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৭০৪ঘ.