ইয়াঙ্গুন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñমিয়ানমারের উত্তরাঞ্চলে একটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
সোমবার স্থানীয় বাসিন্দারা জানায়, রোববার সন্ধ্যায় কেচিন প্রদেশের মিতকিনার শহরে এ বিস্ফোরণ ঘটে। এতে তিনটি বাড়িতে আগুন ধরে গেলে নয়জন এতিম ছাত্রসহ এক শিশু নিহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, "বিস্ফোরণের সময় শিক্ষার্থীদের একটি গ্র"প ওনস্থানে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।"
এতিমখানায় হামলার কারণ কি এবং কারা এ হামলা চালিয়েছে তা পরিস্কার জানা যায় নি।
তবে সোমবার মিয়ানমারের সরকারি সংবাদপত্রগুলো এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ না করে একটি বোমা বিস্ফোরণের খবর দিয়েছে এবং মিতকিনারে শনিবার একটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে।
মিয়ানমারের বিপজ্জনক প্রদেশগুলোর অন্যতম কেচিন। এ অঞ্চলে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৬ঘ.
bdnews24