২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা পুতিনের

আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­¬াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

পজদনিয়কাভো (রাশিয়া), নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­¬াদিমির পুতিন। শুক্রবার তিনি আসন্ন ওই নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তার এই বিষয়টিকে বিরোধীপক্ষ ক্ষমতা কুক্ষিগত করার অংশ হিসেবে দেখলেও তা মানতে নারাজ বর্তমান রুশ প্রধানমন্ত্রী পুতিন। তিনি জানান, রাশিয়াকে শক্তিশালী করতে এবং জীবনযাত্রার মান বাড়াতে তার ক্ষমতায় থাকা প্রয়োজন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। বিবিসি জানায়, শুক্রবার মস্কোতে রাশিয়া বিষয়ে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে এক নৈশভোজের সময় নিজের এ অভিমত উপস্থাপন করেন পুতিন। রাশিয়ার রাজনৈতিক ঐতিহ্য অনুসারে রাশিয়ার ভালদাই ক্লাব বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে রুশ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক বার্ষিক আলোচনার আয়োজন করে। ওই আলোচনার অংশ হিসেবেই বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন পুতিন। মাঝে মাঝে এ বৈঠক সোচিতে পুতিনের কৃষ্ণ সাগর বাগান বাড়িতে আবার কখনো কখনো মস্কোর বাইরে কোনো অতিথিশালায় হয়ে থাকে। এবার মস্কোর বাইরে পুতিনের আস্তাবল 'লিভারি ইয়ার্ডে' এ বৈঠক হয়েছে। পুতিন সাড়ে তিনঘন্টা পর বৈঠকে যোগ দেন। বৈঠকে যোগ দিয়ে পুতিন হেঁটে হেঁটে সবার সঙ্গে করমর্দন করেন। রুশ প্রধানমন্ত্রী বলেন, "রাশিয়ার ভেতরে আমরা স্বাভাবিক অবস্থা চাই। আর আমরা রাজনৈতিক পরিপক্কতার মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করতে চাই। এটা সহজ কোনো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৪ ঘ.