ঢাকা, নভেম্বর ১২ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- যাচাই না করে অনলাইনে তথ্য দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।
ইন্টারনেটে জটিল কোনো বিষয় ও গুজব প্রকাশ বন্ধের চেষ্টা হিসেবে এটি করা হয়েছে বলে এনডিটিভি জানায়।
অক্টোবর মাসের তারিখ সম্বলিত নতুন এ আইনটি শুক্রবার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংবাদ আদানপ্রদান ও প্রথাগত সেন্সরশিপ এড়াতে জনগণ সামাজিক গণমাধ্যমগুলো ব্যবহার করায় তথ্যের ওপর থাকা নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। আর তাই তা জোড়ালো করতে সরকারের নেওয়া নতুন উদ্যোগ এটি।
নতুন এ আইনে কোনো ধরনের যাচাই ছাড়াই ইন্টারনেট বা মোবাইল ফোন থেকে সংগৃহীত তথ্য নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদক ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নতুন এ আইনে বিশেষ করে 'জটিল প্রতিবেদন'র ওপর জোড় দেওয়া হয়েছে। এ আইনের আওতায় এ ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে কমপক্ষে দুটি সূত্রের উল্লেখ করতে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
একইসঙ্গে প্রতিবেদনের সব তথ্য যে যাচাই করা হয়েছে এবং বিশ্লেষণ বা মন্তব্য যে সঠিক তা নিশ্চিত করতেও বলা হয়েছে এতে।
আইন লঙ্ঘণকারীকে পাঁচ বছরের জন্য গণমাধ্যমে কাজ করতে বাধা দেওয়া হতে পারে। আর গুরুতরভাবে এ আইন লঙ্ঘণ করা হলে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হতে পারে।
গণমাধ্যমের এক নিয়ন্ত্রক জানান, 'মিথ্যাতথ্যে'র ভিত্তিতে সংবাদ তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় সরকারের মর্যাদা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে এ আইনটি প্রয়োজন।
প্রিন্ট মিডিয়ার নিয়ন্ত্রণকারী জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব প্রেস অ্যান্ড পাবলিকেশনস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "যাচাই না করেই প্রতিবেদন প্রকাশের প্রবণতা বাড়ছে এবং একটি বিশেষ পর্যায়ে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ, তথ্য অধিকার নষ্ট, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা খর্ব করছে ও এর প্রভাবে সমাজে জোড়ালো প্রভাব পড়ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৫ ঘ.
bdnews24