২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটার গেট কেলেঙ্কারী নিয়ে নিক্সনের গোপন সাক্ষ্য প্রকাশ

ওয়াটারগেট কেলেঙ্কারীর জন্য আদালতে দেয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের গোপন সাক্ষ্য ৩৬ বছর পর জনসমক্ষে প্রকাশ করেছে দেশটির জাতীয় সংগ্রহশালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়াটারগেট কেলেঙ্কারীর জন্য আদালতে দেয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের গোপন সাক্ষ্য ৩৬ বছর পর জনসমক্ষে প্রকাশ করেছে দেশটির জাতীয় সংগ্রহশালা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ১৯৭৫ সালের জুন মাসে গোপনে নিক্সনের ওই সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল বলে বিবিসি জানায়। উইস্কনসিন বিশ্ববিদ্যালয়ের নিক্সন গবেষক স্ট্যানরি কাটলারের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির জাতীয় সংগ্রহশালাকে এ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। এতে দেখা যায়, নিক্সন ও তৎকালীন মার্কিন সেনা প্রধানের মধ্যকার কথোপকথনের ধারণকৃত গুরুত্বপূর্ণ ১৯ মিনিট সম্পর্কে আদালত জানতে চাইলে মুছে যাওয়া ওই সময়টুকুকে দুর্ঘটনা মাত্র উল্লে¬খ করে নিক্সন বলেন, "এর মাধ্যমে বস্তুত আমি আমার অর্জন নষ্ট করেছি।" শপথ গ্রহণের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় নিক্সনের বাড়ির পাশে তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। ওয়াটারগেট কেলেঙ্কারীর তদন্তে নিয়োজিত বিভিন্ন সংস্থা ওই সাক্ষ্য থেকে উপকৃত হয়েছিল। ১৯৭২ সালে ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট ভবনে অবস্থিত ডেমোক্রেটিক ন্যাশনাল কংগ্রেস কার্যালয়ে আড়ি পাতার জন্য নিক্সনের রিপাবলিকানদলীয় পাঁচকর্মী আটকের মধ্যদিয়ে ওয়াটারগেট কেলেঙ্কারীর তদন্ত শুরু হয়। ওই কেলেঙ্কারীর সূত্র ধরেই নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র পদত্যাগের ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৪৫৮ ঘ.