২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনি বিস্ফোরণে নিহত ৪ নিখোঁজ ৫০

চীনের একটি কয়লাখনির অভ্যন্তরে মাটি ধসে পড়ে অন্ততপক্ষে ৪ খনিশ্রমিক নিহত এবং ৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের একটি কয়লাখনির অভ্যন্তরে মাটি ধসে পড়ে অন্ততপক্ষে ৪ খনিশ্রমিক নিহত এবং ৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দিনের শেষভাগে চীনের হেনান প্রদেশের সানমেনসিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানায়। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, একটি ভূমিকম্পের পর খনির অভ্যন্তরে মাটি ধসের ঘটনা ঘটেছে। চীনে প্রতিবছর কয়লাখনি দুর্ঘটনায় শত শত খনিশ্রমিক মারা যায়। যথাযথ নিরাপত্তা মান বজায় রাখতে না পারায় দেশটির কয়লাখনি শিল্প বিশ্বের অন্যতম ভয়াবহ ঝুঁকিপূর্ণ বলে ইতোমধ্যে পরিচিত পেয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে হেনান প্রদেশেরই কাছাকাছি অপর একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ২৯ জন নিহত হয়। রাষ্ট্রপরিচালিত ইমা কয়লা গ্র"পের মুখপাত্র জানান, নিখোঁজদের সন্ধানে 'নিবিড় তৎপরতা' চালানো হচ্ছে। ইমা কয়লা গ্র"পই দুর্ঘটনাকবলিত সানমেনসিয়া কয়লা খনি পরিচালনা করে থাকে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় খনিতে ৭৫ জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে ৪ জন নিহত হয় এবং ১৪ জন সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। উদ্ধারকর্মীরা রাষ্ট্রীয় সিনহুয়া সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা ৭ জনকে রক্ষা করতে সক্ষম হলে ৫০ জন অভ্যন্তরে আটকা পড়েছে। সিনহুয়াও খনি দুর্ঘটনার আগে ওই অঞ্চলে ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করলেও কখন এবং কত মাত্রার ভূমিকম্পের ফলে এটি ঘটেছে তা তারা জানায় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১১ ঘ.