ব্যাংকক, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ বন্যার কারণে মঙ্গলবার ব্যাংকক ও অন্য ২০ প্রদেশে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে থাই সরকার।
মন্ত্রিসভার এক ঘোষণায় ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানী ব্যাংককসহ আরো ২০ টি বন্যা কবলিত প্রদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে থাইল্যান্ড।
দেশটির প্রধান দুটি বিমানবন্দর চালু থাকলেও বন্যার কারণে ডন মুয়াং বিমানবন্দর থেকে ১ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পিসিএল।
এছাড়া সম্ভাব্য কর্মী সমস্যার কারণে থাইল্যান্ডের প্রধান বিমানবন্দর সূবর্ণভূমি থেকে ফ্লাইট কমিয়ে দেয়ার কথা চিন্তা করছে থাই এয়ারওয়েজ।
ব্যাংককের পাশে অবস্থিত আয়ুথায়া, নোথাবুড়ি এবং পাথুন থানি প্রদেশের সাতটি শিল্পাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। এর ফলে থাইল্যান্ডে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় বিঘœসহ সাড়ে ছয় লাখ লোক সাময়িকভাবে বেকার হয়ে পড়েছে।
বন্যা কবলিত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার লক্ষ্যে মঙ্গলবার থাই মন্ত্রিসভা ৭শ' বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের বরাদ্দ ঘোষণা করেছে।
চলতি বছর মধ্য জুলাই থেকে বন্যায় এখনও পর্যন্ত থাইল্যান্তে অন্তত ৩শ'৬৬ জনের প্রাণহানি হয়েছে। প্রায় ২৫ লাখ মানুষের জীবনযাত্রা বিঘিœত হচ্ছে এবং ১ লাখ ১৩ হাজারেও বেশি মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24