২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের আকাশসীমায় ভারতের হেলিকপ্টার

ভারতের একটি চিতা হেলিকপ্টার রোববার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিকে অবতরণে বাধ্য করে চার ভারতীয় সেনা কর্মকর্তাকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের একটি চিতা হেলিকপ্টার রোববার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিকে অবতরণে বাধ্য করে চার ভারতীয় সেনা কর্মকর্তাকে আটক করেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হেলিকপ্টারটি ভারতীয় কাশ্মীর সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় স্কার্দু অঞ্চলের ওল্ডিং সেক্টর দিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাক সেনাবাহিনীর মুখপাত্র আতহার আব্বাস রয়টার্সকে বলেন, "হেলিকপ্টারটি আমাদের আকাশসীমার অনেক ভেতরে চলে এলে অবতরণে বাধ্য করা হয়। হেলিকপ্টারে থাকা চারজন ভারতীয় সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন।" তিনি আরো জানান, বিষয়টি ভারতকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। পাকিস্তানের বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, "আমাদের প্রতিরক্ষা বিমান সঙ্গে সঙ্গে ওই এলাকায় পৌঁছে হেলিকপ্টারটিকে অবতরণ করিয়েছে।" হেলিকপ্টারটিতে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল, দুই মেজর এবং একজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন। তাদের সবাইকেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা। ওদিকে, ভারতের টেলিভিশনের খবরে বলা হয়েছে, চিতা হেলিকপ্টারটি কোনো দুরভিসন্ধি নিয়ে আকাশসীমা লঙ্ঘন করেনি। পার্বত্যাঞ্চলে বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে এমনটি হয়েছে। টাইমস নাও টেলিভিশনে এক বিবৃতিতে ভারতের সেনা বাহিনী বলেছে, খারপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ রেখায় পথ হারিয়ে চিতা হেলিকপ্টার পাকিস্তানের অংশে ঢুকে পড়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। ২০০৮ সালে মুম্বাই হামলার পর বৈরীভাবাপন্ন দুই প্রতিবেশী দেশের অবনতিশীল সম্পর্ক স¤প্রতি নতুন করে উন্নত হয়ে ওঠার সময়টিতে এ ঘটনায় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫০ঘ.